স্কোয়াশ চাষ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:২৬

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

অন্য ফসলের তুলনায় অধিক ফলন ও লাভ হওয়ায় পুষ্টিগুণসমৃদ্ধ সবজি স্কোয়াশ চাষে ঝুঁকছেন কামারখন্দের কৃষকরা। চরটেংরাইল গ্রামের কৃষক সাইফুল ইসলাম তালুকদার জানান, আমি ৮০ শতাংশ জমিতে স্কোয়াশের আবাদ করেছি। ইতিমধ্যে ২ হাজার স্কোয়াশ পাইকারিতে বিক্রি করেছি। স্কোয়াশ উত্পাদনের তুলনায় ক্রেতার সংখ্যা কম থাকায় আশানুরূপ দাম পাচ্ছি না। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, উপজেলায় ১২০ শতাংশ জমিতে এবছর স্কোয়াশের আবাদ হচ্ছে। স্কোয়াশের পাতা ও কাণ্ড সবজি হিসেবে খাওয়া যায়। স্কোয়াশ চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণ ও বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে।