ফতেপুরে সাঁকোতে ঝুঁকিপূর্ণ পারাপার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:২৭

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর উচ্চবিদ্যালয়সংলগ্ন উত্তর পাশে খালের ওপর বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। মঙ্গলবার ফতেপুর উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. ইব্রাহীম সিকদার জানান, এই খালের ওপর একটি পাকা ব্রিজের দাবি এলাকাবাসীর। ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ বলেন, খালের ওপর পাকা ব্রিজ নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। মির্জাপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ফতেপুর এলাকায় খালের ওপর পাকা ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প তৈরি ও অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।