সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:২৯

সালথা (ফরিদপুর) সংবাদদাতা

সাউন্ড বক্স বাজানো নিয়ে সালথায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় পাঁচটি দোকান ও ইউপি চেয়ারম্যানের বাড়িসহ ১০টি বাড়ি ভাঙচুর করা হয়। সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার সকালে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, সোমবার রাতে গোয়ালপাড়া বাজারে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে আটঘর ইউনিয়নের চেয়ারম্যান সোহাগ খানের সমর্থক জাহাঙ্গীর মোল্যার সঙ্গে প্রতিপক্ষ বেলাল খানের সমর্থক নিশান মাহমুদের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।