নাটোরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:৩০

নাটোর প্রতিনিধি

নাটোর সদর উপজেলার ইসলাবাড়ী এলাকা থেকে শুকুর আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার নিজের ঘর থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সংবাদ পেয়ে শোবার ঘরের দরজা ভেঙে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করি। শুকুর আলী ইসলাবাড়ী এলাকার মৃত কাচেব আলীর ছেলে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তিনি ডিপ্রেশনে আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।