সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:৩১

 

নেত্রকোনায় করোনা সচেতনতায় শোভাযাত্রা

নেত্রকোনা প্রতিনিধি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্টের উদ্যোগে নেত্রকোনায় করোনা ও ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রা, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নেত্রকোনা আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। বক্তব্য রাখেন রমনা রেজিমেন্টের অ্যাডজুটেন্ট মেজর মো. কাউসার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন।

রংপুরে কাস্টমস দিবস পালিত

স্টাফ রিপোর্টার, রংপুর 

রংপুরে সেমিনারের আয়োজন করে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। কমিশনারেটের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।

আমার বাড়ি আমার খামার প্রকল্পের সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মহানগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে মঙ্গলবার ‘আমার বাড়ি আমার খামার প্রকল্প’ কিশোরগঞ্জ জেলার চলমান কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যত্ কর্মকাণ্ডের দিকনির্দেশনা সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আকবর হোসেন। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মিজানুর রহমান।

টম্যাটো ও মাছ চাষ সম্প্রসারণে মাঠ দিবস

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

শ্যামনগরে সদর ইউনিয়নের যাদবপুর গ্রামে মঙ্গলবার মাঠ দিবসের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র বাস্তবায়নে ঘেরের আইলে টম্যাটো চাষ ও পুকুর/ঘেরে মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে এর আয়োজন করা হয়। মাঠ দিবস অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জেল ইসলাম।

অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ‘আউট অফ চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’ বাস্তবায়নবিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এই কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হারুন অর রশীদ।

চৌদ্দগ্রামে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন।

ই-ফাইলিং ট্রাফিক ব্যবস্থা চালু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মঙ্গলবার ই-ফাইলিং ট্রাফিক ব্যবস্থা চালুর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে এ কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, ইউসিবিএল ব্যাংকের এমডি ওয়ালী হাসান, টিআই (প্রশাসন) তুহিন লস্কর প্রমুখ।