ক্যাপশন নিউজ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:৩২

সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহীর আওতাধীন শাখাগুলো নিয়ে ব্যাবসায়িক মতবিনিময় সভা সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত হয়। ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান এতে যুক্ত হয়েছিলেন। অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবীর, কোম্পানি সেক্রেটারি তাওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন

০০০০

সারা দেশের কারখানা থেকে উত্পাদিত পণ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা ও বিক্রেতাদের কাছে সহজে পৌঁছে দেবে ডিজিটাল মার্কেটপ্লেস ইভ্যালি। এজন্য ‘এসএমই ডিল’ নামে একটি প্রকল্প শুরু করেছে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম, নির্বাহী পরিচালক (কৌশল ও বাস্তবায়ন শাখা) এহসান সরওয়ার চৌধুরী, বাণিজ্যিক শাখার গ্রুপ হেড এনামুল হক, হেড অব ব্র্যান্ড মোহাইমেন সিদ্দিকি উপস্থিত ছিলেন

০০০০

ঢাকার গুলশান-১ এ সিটি ব্যাংকের স্থানান্তরিত গুলশান শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা