শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮০১তম সভা অনুষ্ঠিত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:৩২

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৮০১তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কিছুসংখ্যক পরিচালক ও কমিটির সদস্য উক্ত সভায় ডিজিটাল প্ল্যাটফরমে (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের            নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম, কোম্পানি সচিব মো. আবুল বাশারসহ অন্যরা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি