রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলিকে পূর্ব শত্রুতার জের ধরে গতকাল মঙ্গলবার সন্ত্রাসীরা হুমকি দিয়েছে। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে স্ত্রী ও সন্তানদের নিয়ে যাওয়ার পথে কুড়িল-কাঞ্চন সড়কের ছমু মার্কেট এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে তিন-চার জন অস্ত্রধারী সন্ত্রাসী এ হুমকি দেয় বলে জানা গেছে।
এ ব্যাপারে গোলাম রসুল কলির গাড়ির চালক আনোয়ার হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদের বলেন, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীরা যতই শক্তিশালী হোক, ছাড় দেওয়া হবে না।
