‘সাভারে সাবেক সেনাসদস্যসহ দুই ব্যক্তির লাশ উদ্ধার’ শীর্ষক দৈনিক ইত্তেফাকে গত ২৫ জানুয়ারি প্রকাশিত সংবাদের সংশোধনী দিয়েছে পপুলার লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। সংশোধনীতে বলা হয়, ‘নিহত ফজলুল হক কোম্পানির মালিকের দেহরক্ষী ছিলেন না। তিনি ছিলেন পপুলার লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের নিরাপত্তা কর্মীদের ইনচার্জ।’
