টোকিও অলিম্পিক গেমসে হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:৩৮

স্পোর্টস রিপোর্টার

গত বছরের অলিম্পিক গেমস পিছিয়ে এ বছর জুলাইয়ে হওয়ার ঘোষণা রয়েছে। ঘোষিত নতুন সময়ে টোকিও অলিম্পিক আয়োজন হবে, এ কথা বলার পরও বিশ্ব ক্রীড়াঙ্গনে এটা নিয়ে জল্পনা-কল্পনা চলছে, আদৌ অলিম্পিক গেমস এ বছর হবে কিনা। জাপানে করোনার কারণেই বিশ্ব ক্রীড়াঙ্গনে গুঞ্জন, বেশির ভাগ জাপান নাগরিকরা টোকিও অলিম্পিক আয়োজনের পক্ষে মত দিচ্ছেন না।

অন্যদিকে জাপান সরকার নাকি তাদের নিজেদের মধ্যে আলোচনা করে গেমস না আয়োজনের পক্ষে মত দিচ্ছেন, কিন্তু সেটি প্রকাশও করছে না এমন গুঞ্জনও বেরিয়েছে। যদিও এর কোনো সত্যতা নেই। এসব গুঞ্জনের মধ্যেও টোকিও গেমসটি আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র আগ্রহ দেখিয়েছে। যদি জাপান আয়োজন করতে না পারে তাহলে যুক্তরাষ্ট্র এই গেমস ফ্লোরিডায় আয়োজন করতে চায়। যুক্তরাষ্ট্র হতে গেমস আয়োজনের একটি চিঠিও পাঠানো হয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে। জাপানে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে।

অলিম্পিক গেমস অনুষ্ঠিত হলে সেখানে বিশ্বের প্রায় সব দেশের ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তারা আসবেন। আশঙ্কা করা হচ্ছে, সেটা জাপানিদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে।