দুর্ঘটনা ঘটার আগেই সেতুটি সংস্কার করুন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:৪৩

কুমিল্ল­া জেলার তিতাস উপজেলার মজিদপুর-মোহনপুর সংযোগ সড়কে একটি পুরনো সেতু রয়েছে। এই সেতুর ওপর দিয়ে মজিদপুর ও বালুয়াকান্দি থেকে মোহনপুর, বাটেরা, নন্দিরচর, দুধঘাটা ও দড়িগাঁওসহ আরো অনেক গ্রামে যাতায়াত করা যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু সেতুটি অনেক পুরনো হওয়ায় পিলারের ঢালাই খুলে পড়ছে। নষ্ট পিলারের ওপরে দাঁড়িয়ে আছে সেতুটি। এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করছে অটো, সিএনজি, রিকশাসহ অন্য যানবাহন। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেতুটির সংস্কার করতে হবে। মজিদপুর-মোহনপুর সড়ক পাকা করার কাজ চলছে। সড়কটি পাকা হলেও ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙে পড়লে পাকা রাস্তা জনগণের কোনো কাজে আসবে না। তাই ঝুঁকিযুক্ত সেতুটি সংস্কার করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম এ রহমান

গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্ল­া