দালান ঘেঁষে বহুতল ভবন নির্মাণ বন্ধ হোক

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:৪৪

ঢাকা শহরে অনেক বহুতল ভবন তৈরি হচ্ছে রাজউকের অনুমোদন ছাড়া। একটি বাড়ির দালান ঘেঁষে আরেকটি দালান গড়ে উঠছে। এসব বহুতল ভবন দেখতে যেমন অসুন্দর দেখায়, তেমনি নানা ধরনের অসুবিধা সম্মুখীন হতে হয়। বহুতল এসব ভবনে জানালা থাকলেও ঘরে কোনো আলো আসে না। বেলকনি থাকলেও রোদ আসে না। বিশেষ করে পুরান ঢাকায় এমন বহুতল ভবন গড়ে উঠছে। সুন্দর শহর বাস্তবায়নের লক্ষ্যে এখনি জোরালোভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া উঠিত ।

মো. ইসরাফিল আলম রাফিল

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা