বেগম কামরুন নাহার
যমুনা টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রানা হাসানের মা বেগম কামরুন নাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে তার আরামবাগের বাসভবনে কোরআন তেলাওয়াত, মতিঝিল ঝিলপাড় জামে মসজিদে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজনসহ দুস্থদের মধ্যে খাবারের আয়োজন করা হয়েছে।
