রাজধানীর মিরপুরস্থ বিসিআইসি কলেজের স্কুল শাখার নবম শ্রেণির মেধাবী ছাত্রী হুমায়রা জাহান হূদিতা হার্টের জটিল ভিএসডি ও পিডিএ রোগে ভুগছে। বর্তমানে তার অক্সিজেনের মাত্রা কমতে থাকায় শরীর নীল হয়ে যাচ্ছে। চিকিত্সকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তার অপারেশন করা প্রয়োজন। এজন্য ১৫/২০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তার মা একই স্কুলের খণ্ডকালীন শিক্ষক তৌহিদা ইয়াসমিনের পক্ষে চিকিত্সার এই বিশাল ব্যয়ভার বহন করা সম্ভব নয়। আট বছর আগে তার বাবা বিসিআইসির সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলী মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। এর পর থেকে তার চিকিত্সা প্রায় বন্ধ হয়ে যায়। বর্তমানে সে বিএসএসএমএমইউর অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারীর তত্ত্বাবধানে চিকিত্সাধীন।
মেয়ের চিকিত্সার জন্য হূদিতার মা সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন। ঠিকানা: তৌহিদা ইয়াসমিন, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৫২২১০১০০৩৩৬১৫, প্রাইম ব্যাংক, মিরপুর-১ শাখা, ঢাকা, মোবাইল ও বিকাশ নম্বর: ০১৭৯৪৩৩৮৩৪২। -প্রেস বিজ্ঞপ্তি
