যুক্তরাজ্যে করোনায় মৃত্যু এক লাখ ছাড়িয়েছে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০০:২৮

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। মোট এক লাখ ১৬২ জন মারা যাওয়ার তথ্য প্রকাশ করেছে সরকার। গতকাল মঙ্গলবার এই তথ্য জানা গেছে। করোনা টিকাকরণের মধ্যেই মৃতের সংখ্যায় রেকর্ড সৃষ্টি হলো। গতকালও এক হাজার ৬৩১ জন মারা যায় এবং আক্রান্ত হয়েছে ২০ হাজার ৮৯ জন। বিশ্বে করোনায় মৃতের সংখ্যায় ব্রিটেন পঞ্চম স্থানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এতো মানুষ মারা যায়নি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, এই রেকর্ড খুবই হূদয়বিদারক ঘটনা। মারা যাওয়া সব স্বজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। -রয়টার্স