রাজধানীর পুরান ঢাকায় একটি বাড়ির ছাদে আগুন লেগে ৪০০ কবুতর পুড়ে গেছে। তবে আগুনে অন্য কোনো ক্ষতি হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, চকবাজারের ৩১ হোসেনি দালান দুইতলা ভবনের ছাদে ভবনমালিক তানভির আহমেদ ইমরান কবুতর পালতেন। বিভিন্ন প্রজাতির ৮০০ এর মতো কবুতর ছিল। গতকাল দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাত্ করেই কবুতরের খাঁচাগুলোতে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৪০০ কবুতর পুড়ে যায়।
