তা র কা ব চ ন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২০:৪৬

আমরা কাজ করি নিজের মনের আনন্দে। কারণ কাজ করতে ভালো লাগে। মনে করি কাজটা নিজের কর্তব্য, যেটা করা উচিত। সেজন্য যখন কোনো স্বীকৃতি আসে, সেটা বাড়তি আনন্দ এনে দেয়। মনে হয় কাজটা নিজের মনে করি বটে, কিন্তু মানুষও সেটা লক্ষ্য করে যে, কিছু করছি। এই লক্ষ্য করাটা আনন্দের কারণ হয়। ভারতের জাতীয় পুরস্কার পদ্মশ্রী আমাকে দেওয়া হয়েছে। এ জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। এত বড় সম্মান আমার জন্য বিশেষ আনন্দের। আমাদের দেশবাসীও এতে সন্তুষ্ট। সবাইকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই।

 

ভারতীয় জাতীয় পুরস্কার অর্জন ও নিজের কাজ প্রসঙ্গে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সনজীদা খাতুন