৩১ বছর বয়সী বোয়েটাংকে দলে টানলো বার্সা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১০:৩৪

মাত্র ২ মিলিয়ন ইউরোর বিনিময়ে কেভিন-প্রিন্স বোয়েটাংকে ধারে দলে নিয়েছে বার্সেলোনা। টটেনহ্যাম ও এসি মিলানের হয়ে ক্যারিয়ারের সেরা সময় কাটানো ৩১ বছর বয়সী বোয়েটাং সর্বশেষ ইতালিয়ান ক্লাব সাসুওলোতে খেলছিলেন।

 

সেভিয়ার কাছে পাকাপাকিভাবে তরুণ স্ট্রাইকার মুনিল এল হাদ্দাদিকে বেঁচে দিয়েছে বার্সেলোনা। মূলত তার পরিবর্তেই এই ঘানাইয়ানকে দলে নিয়েছে বার্সা। এক বিবৃতিতে বার্সা জানায়, বার্সেলোনা ও সাসুওলো ২০১৮-১৯ মৌসুমের জন্য কেভিন-প্রিন্স বোয়েটাংকে ধারে চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে।

 

আগামী বুধবারই কাতালান জার্সিতে অভিষেক হতে পারে বোয়েটাংয়ের। যেখানে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে লড়বে বার্সা।

 

ইত্তেফাক/এএম