রাজৈরে হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২১:৩৪

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের রাজৈরে শাহেদ বেগ (২৫) হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মো. সেলিম মুন্সি ও একই গ্রামের মো. পাভেল শিকদার। দুই আসামিই পলাতক রয়েছেন বলে জানান অতিরিক্ত পিপি গোলাম আজম শামীম গৌড়া।