স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়া টেস্ট দলে জায়গা হারিয়েছেন ম্যাথু ওয়েড। তাকে বাদ দিয়েই মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্টের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে ওয়েডের পরিবর্তে দলে ঢুকেছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। টেস্ট দলে একমাত্র নতুন মুখ পেসার মার্ক স্টেকেটি।
সবশেষ ভারত সিরিজে আশাজনক ছিল না ওয়েডের পারফরম্যান্স। আট ইনিংসে মাত্র ১৭৩ রান করেন তিনি। তাই বাদ পড়তে হয় তাকে। তবে তার আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নিউজিল্যান্ড সফরে পাঁচটি-টোয়েন্টি সিরিজের দলে আছেন ওয়েড।
দক্ষিণ আফ্রিকা সফর থেকে সম্পূর্ণ আলাদা ১৮ সদস্যের এই দলে নতুন মুখ ১৯ বছর বয়সি লেগ স্পিনার তানভির সাঙ্ঘা।
