স্পোর্টস রিপোর্টার
গাজীপুরের টঙ্গীতে শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগে ব্রাদার্স উত্তর বারিধারা ম্যাচ উদ্বোধন করতে গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আরচারির নতুন ভেন্যু নিয়ে কথা বলেছেন। কাল যে মাঠে খেলা শুরু হয়েছে এখানেই রোমান সানারা অনুশীলন করে আসছিলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরচারির ভেন্যু হিসেবে ভিন্ন জায়গা দেখতে বলেছেন। এরই মধ্যে আরচারির জন্য ন্যাশনাল পার্ক বা অন্য এলাকায় জায়গা দিতে বলেছেন তিনি। আমরা তাদেরও বলেছি এই স্টেডিয়ামের পাশাপাশি নতুন একটা জায়গা দেখতে। তার আগ পর্যন্ত এখানেই খেলা হবে। সপ্তাহে সাত দিনে আরচারির অনুশীলন। এক দিন বন্ধ, ঐদিন ফুটবল হবে। সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
