পৌর নির্বাচন

রাণীশংকৈলে চূড়ান্ত মেয়র প্রার্থী ১২, বিদ্রোহী ৭

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২২:৩৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর নির্বাচনে গত ২৬ জানুয়ারি মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে কেউ প্রত্যাহার না করায় মোট ১২ জন প্রার্থী হয়েছেন। 

মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুন্নবী বিশ্বাস (পান্না), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী মখলেসুর রহমান (সাবেক মেয়র), মোকাররম হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আলমগীর সরকার (বর্তমান মেয়র), রফিউল ইসলাম, নওরোজ কাউসার কানন, সাধন বসাক, রুকুনুল ইসলাম ডলার আব্দুল খালেক ও ইফতেখারুল আলম । কাউন্সিলর পদে ৬নং ওয়ার্ড থেকে ফজলুর রহমান তার প্রার্থিতা প্রত্যাহার করায় মোট পুরুষ কাউন্সিলর পদে ৩২ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী হয়েছেন। 

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪,৭০২ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি রবিবার।

ইত্তেফাক/এমএএম