বিশেষ প্রতিনিধি
রাজধানীর হাতিরঝিল এলাকায় বেড়াতে আসা লোকজনদের উত্ত্যক্ত করার অভিযোগে ১৬ কিশোরকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। তবে প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে কোনো মামলা না পাওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, হাতিরঝিলে বেড়াতে আসা লোকজনের নিরাপত্তায় গতকাল থেকে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল প্যাট্রল টিমও দায়িত্ব পালন করবে।
