সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুরে জমে উঠেছে বাউকুল ও আপেলকুলের বাজার। সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর ১ নম্বর ঘুণ্টি এলাকায় রেললাইন ঘেঁষে বসছে এ কুলের বাজার। বিভিন্ন এলাকা থেকে আসছে কুল। বাজারে বাউকুল প্রতি মণ ৮০০-১৫০০ টাকা ও আপেল কুল দেড় থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে —ইত্তেফাক