জাপানে এমপিরা নাইটক্লাবে প্রধামন্ত্রীর দুঃখ প্রকাশ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ০১:১০

জাপানে ক্ষমতাসীন জোটের এমপিরা নাইটক্লাবে যাওয়ায় ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার অপ্রয়োজনে ঘরের বাইরে না যেতে নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার। এরই মধ্যে আইনপ্রণেতারা নাইটক্লাবে আমোদে মেতে ওঠেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পার্লামেন্টে সুগা বলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত যে এটা ঘটেছে যখন আমরা লোকজনকে ৮ টার পর বাইরে না খেতে ও অপ্রয়োজনীয় কারণে বাইরে না যেতে অনুরোধ করছি। তিনি বলেন, প্রত্যেক আইনপ্রণেতার উচিত ছিল জনগণের উপলব্ধি অর্জন করার মতো আচরণ করা। -রয়টার্স