চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বিশাল ব্যবধানে জয় পেয়েছেন। রাত পৌনে ২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে মোট ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৭৩৩টি কেন্দ্রে রেজাউল নৌকা প্রতীকে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট। মাত্র দুইটি কেন্দ্রের ফল ঘোষণা বাকি রয়েছে।
বিক্ষিপ্ত সহিংসতায় একজনের প্রাণহানি আর নানা অভিযোগের মধ্য দিয়ে বুধবার দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা শুরু হয়। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে ভোটের ফল ঘোষণা করেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। এবার সব কয়টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন।
রাত পৌনে ২টা পর্যন্ত প্রাপ্ত ফল
রেজাউল পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট, শাহাদাত পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট
