প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের আয়োজনে বুধবার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশন মিলনায়তনে ‘পিপিপি ফাইন্যান্সিং পার্টনারশিপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাঝে সচেতনতা তৈরির উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: এ বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে সাড়ে ৫ শতাংশ: আইএমএফ
পিপিপি প্রকল্পগুলোকে সম্ভাব্য অর্থায়নের সুযোগ হিসেবে ইতিবাচকভাবে বিবেচনা করতে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের সচিব এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ। এছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
