মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে অপহরণ ও হত্যায় মূল অভিযুক্ত পাকিস্তানি জঙ্গি ওমর সইদ শেখকে মুক্তি দেওয়ার নির্দেশ দিইয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এর আগে সিন্ধ হাই কোর্টও এই রায়ই দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে পাকিস্তানের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল সিন্ধ প্রদেশের সরকার।
প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল সালমান তালিবুদ্দিন বার্তাসংস্থা রয়টার্সকে ক্ষুদেবার্তায় জানিয়েছেন, প্যানেলের তিন বিচারপতির মধ্যে দুজন রায়ের পক্ষে মত দেন। ফলে অভিযুক্ত সবাই খালাস পান।
আরও পড়ুন: কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত
ওমর শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে তার প্রাণভিক্ষার আর্জি মেনে সাজা কমিয়ে সাত বছর করা হয়। ২০২০ সালের ২ এপ্রিল পাকিস্তান আদালতে শুরু হয়েছিল তার আপিলের শুনানি। তখনই আদালত ওমরের মৃত্যুদণ্ড রদ করে দেয়। সেই সঙ্গে ২০ লক্ষ পাকিস্তানি টাকা জরিমানা করা হয় তাকে। যেহেতু এত দীর্ঘ সময় সে কারাবাস করেছে, তাই তার সাত বছরের সাজা এরই মধ্যে পূর্ণ হয়ে গিয়েছে। তাই তাকে ছেড়ে দেওয়ার রায় দিয়েছিল সিন্ধের আদালত।
আরও পড়ুন: চীনে ভরসা নেই পাকিস্তানের!
২০০২ সালে পাকিস্তানে এসেছিলেন ব্রিটিশ সাংবাদিক ড্যানিয়েল পার্ল। আইএসআই ও আল কায়দার মধ্যে সম্পর্ক নিয়ে তদন্ত করছিলেন তিনি। এরপরই তাঁকে অপহরণ করে ওমর। তাঁর মাথা কেটে তাঁকে নৃশংস ভাবে খুন করে সে। এর আগে ১৯৯৪ সালে চারজন বিদেশি পর্যটককে অপহরণ করে ওমর। তখন সে কাশ্মীরে ছিল। বিচারে সাজা হয় তার। গাজিয়াবাদ-সহ দেশের বিভিন্ন জেলে থাকতে হয়েছে তাকে। পরে ১৯৯৯ সালে কান্দাহার বিমান অপহরণের সময় তাকে ছেড়ে দিতে বাধ্য হয় নয়াদিল্লী।
ইত্তেফাক/এএইচপি
