খুলনায় নিখোঁজের এক সপ্তাহ পর অঙ্কিতা দে ছোঁয়া (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে নগরীর দৌলতপুর পাবলা বণিকপাড়ার কালী মন্দিরের পাশের বীণাপাণি ভবনের নিচতলার বাথরুমের মধ্য থেকে বস্তা বন্দী অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত ছোঁয়া (৮) বণিকপাড়ার বাসিন্দা ও বৈদ্যুতিক সামগ্রী দোকানের কর্মচারী সুশান্ত দের মেয়ে।
আরও পড়ুন: ছাদ থেকে পড়ে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, গত শুক্রবার ছোঁয়া নিখোঁজ হয়। এ ঘটনায় ঐ দিন তার বাবা সুশান্ত দে থানায় জিডি করেন। পরবর্তীতে অপহরণ মামলা করেন তিনি। এ মামলায় স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর ও তার স্ত্রী রিক্তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সন্দেহজনক আরো তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
ইত্তেফাক/এনএ
