তমার ভিডিও ফাঁসের হুমকির পর হিশামের আইডি হ্যাকড

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২০:০১

দুবাইয়ে হানিমুনের পর দেশে ফিরে যৌতুক, নির্যাতন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে গত ৫ ডিসেম্বর মামলা করেন চিত্রনায়িকা তমা মির্জা। অন্যদিকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ৬ ডিসেম্বর মামলা করেন এই অভিনেত্রীর স্বামী হিশাম চিশতী। গেলো বছরের ডিসেম্বরেই তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এসব ঘটনার ভেতরেই নতুন করে আলোচনায় আসলেন হিশাম-তমা।

বুধবার বিকেলে ফেসবুক লাইভে তমার ‘নগ্ন ভিডিও’ প্রকাশে হুমকি দিয়েছেন তমার সাবেক স্বামী হিশাম চিশতী। এ-সংক্রান্ত স্ট্যাটাস দিলে রাত সোয়া ৯টায় দেখা যায় হিশামের ফেসবুক আইডিটি নেই। অন্যদিকে চরিত্র নিয়ে অভিযোগ তোলায় স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তমা মির্জা।

হিশাম বলেন, আমার লাইভের জন্য অপেক্ষা করুন। আমি প্রমাণ করব কিভাবে তমা মির্জার ফ্যানস ক্লাব আমার সঙ্গে প্রতারণা করেছে এবং কী পরিমাণ মানুষের সঙ্গে সে (তমা) শুয়েছে। আমার কাছে সব ধরনের প্রমাণ রয়েছে এবং আমি সব ভিডিও প্রকাশ করবো।

তিনি বলেন, শিগগিরই এটা প্রকাশিত হবে। এতে সে আত্মহত্যা করবে নাকি করবে না, আমার এ নিয়ে চিন্তার সময় নেই। হয়তো তার সব গ্রাহক ও লোভী মা তাকে আত্মহত্যা করতে দেবে না। কিন্তু আমি মনে করি, তার এটাই প্রাপ্য। 

এই স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ভেতর হিশাম চিশতীর আইডি ডি-অ্যাকটিভ হয়ে যায় বলে গণমাধ্যমকে জানান হিশাম।

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী হিশাম সেখানকার রাজনীতিতে যুক্ত। বিবাদের কারণ হিসেবে হিশাম জানান, ২০১৮ সালে তমার সঙ্গে তাঁর পরিচয় হয়। ২০১৯ সালের মে মাসে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের পর তিনি জানতে পারেন, তমার আগেও দুবার বিয়ে হয়েছিল, যা তারা গোপন করেছেন। এ ছাড়া তমার পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতাও করে আসছিলেন হিশাম।

তমা মির্জা এসব দাবি উড়িয়ে দিয়েছেন। গণমাধ্যমকে তিনি বলেন, আমার আয়ের টাকা কেন আমি আমার পরিবারকে দিই, এটা নিয়ে নানা কথা শুনতে হতো আমাকে। শুধু কি তা-ই, আমাকে কাজ করতেও বাধা দেয় সে। আমার কাছ থেকে টাকা নিতে ক্রমাগত চাপ প্রয়োগ করে। তার কাছ থেকে আমার পরিবার টাকা ধার নেবে কেন! কানাডা থেকে দেশে এলে সে তো আমার টাকায় চলে। আমি টাকা না দিতে চাইলে টর্চার করে। তার টর্চারের কারণেই একটা সময় শ্বশুরবাড়ি থেকে আমি বাবার বাসায় চলে আসি।

২০১০ সালে এম‌বি মা‌নিক প‌রিচা‌লিত ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে তমা মির্জার। 'নদীজন' ছবির পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চল‌চ্চিত্র পুরস্কার জিতে নেন। গত বছর কানাডাপ্রবাসী হিশাম চিশতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত বছর একটা লম্বা সময় কানাডায় কা‌টিয়ে দেশে ফিরেছেন তমা মির্জা। বর্তমানে দেশ টি‌ভিতে 'তমার প্রিয়তমা' নামে এক‌টি অনুষ্ঠান উপস্থাপনা করছেন।

ইত্তেফাক/বিএএফ