খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে ছুরিকাঘাতে যুবক হত্যা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২০:৩৭

খুলনায় মো. নয়ন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলের পাশে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন নগরীর গল্লামারী ইসলাম নগর এলাকার মালেক সরদারের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকালে নয়ন ও তার কয়েকজন সহযোগী খুলনা বিশ্ববিদ্যালয়ের আহসান উল্লাহ হলের পাশে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে ৩/৪ জন যুবকের সঙ্গে বাগবিতন্ডার একপর্যায়ে তারা নয়নের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী নয়নকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: নিখোঁজের এক সপ্তাহ পর বাথরুমে মিললো তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ

এ বিষয়ে নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, নয়নকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাত ৮ টা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।


ইত্তেফাক/এনএ