শেয়ারবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা থেকে লোকসান হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২০) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক শূন্য দুই টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল শূন্য দশমিক শূন্য এক টাকা। দুই প্রান্তিকে অর্থাত্ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২০) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক দশ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল শূন্য দশমিক ৩৭ টাকা।
