পুঁজিবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিং দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর থেকে ডিসেম্বর ২০২০) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির আয় বেড়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, আলোচ্য প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৪০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির আয় বেড়েছে ৫৫ শতাংশ। কোম্পানির হিসাব বছরের প্রথম ছয় মাসে অর্থাত্ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সমন্বিত ইপিএস হয়েছে এক টাকা দুই পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৬৪ পয়সা। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানির আয় বেড়েছে ৩৮ পয়সা বা ৫৯ শতাংশ। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৯৩ পয়সা।
