বেসিক ব্যাংক লি. এবং ইলেকট্রো মার্ট লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন এবং ইলেকট্রো মার্টের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আফসার চুক্তিতে স্বাক্ষর করেন
০০০০০০০০০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকার মিরপুর-১ শাখার অধীনে মাজার রোড উপশাখা চালু করেছে। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোশাররফ হোসাইন এবং সভাপতিত্ব করেন ঢাকা নর্থ জোনের প্রধান মিজানুর রহমান
০০০০০০০০০০০০০
চট্টগ্রামে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের হাটহাজারী উপশাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও মো. নজরুল ইসলাম, হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ শাহ আলম উপস্থিত ছিলেন
