পিরোজপুরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২২:২০

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে বৃহস্পতিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জুয়েল শেখ (২৬)। সে বাগেরহাটের কচুয়া থানার পদ্মনগর গ্রামের সোলাইমান শেখের ছেলে।  পিরোজপুর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, ঐ ইউনিয়নের কদমতলা জ্ঞানশাহ এলাকা থেকে জুয়েল শেখের লাশ উদ্ধার করা হয়। তার গলা চিকন রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অন্য জায়গা থেকে লাশ এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খান্দার খাইরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এটি হত্যা না আত্মহত্যা তা এখন পর্যন্ত উদ্ঘাটন করা যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।