লঞ্চ চলাচলের উচ্চতা রেখে গোমা সেতু নির্মাণের দাবি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২২:২১

রাঙ্গামাটি নদী দিয়ে ঢাকাগামী লঞ্চ চলাচলের প্রয়োজনীয় উচ্চতা রেখে গোমা পয়েন্টে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার স্থানীয় গোমা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোমা বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ বাজার কমিটির সভাপতি শিপন খান। বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা ওবায়েদুল হক বাদল গাজী, মুক্তিযোদ্ধা নুর হোসেন খান, শিক্ষক জলিল মুন্সি, আওয়ামী লীগ নেতা তোফাজ্জেল হোসেন গাজী প্রমুখ। এসময় বক্তারা জানায়, গোমা সেতু যে উচ্চতায় করা হয়েছে তার নিচ দিয়ে ঢাকা গামী লঞ্চ চলাচল করতে পারবে না।