শায়েস্তাগঞ্জ উপজেলায় দশম শ্রেণির ছাত্র তানভীর হত্যার ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার বিকালে নিহত তানভীরের বাবা ফারুক মিয়া বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। ইতিমধ্যে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার দুপুরে উপজেলার নুরপুর ইউনিয়নের পশ্চিম নছরতপুর গ্রামে সৈয়দ আলীর ছেলে আসামি উজ্জ্বলের বাড়ির পরিত্যক্ত পুকুর থেকে তানভীরের লাশ উদ্ধার করে পুলিশ। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
