ওসমানীনগরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২২:২২

ওসমানীনগরে বৃহস্পতিবার দুপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার গোয়ালাবাজারে এই আদালত পরিচালনা করেন ওসমানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসানা তাছলিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম। গবাদিপশুর ওষুধ বিক্রির লাইসেন্স না থাকায় ইমন টেডার্সকে ২ হাজার, বি কে অ্যান্ড সন্সকে ৫ হাজার, সাইদুল ফার্মেসিকে ৫ হাজার, ভাই ভাই মিট হাউজ নামের এক মাংস দোকানে আদালত পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।