এবার মুক্ত বাতাসে ঘুরতে পারবেন জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। গতকালই তিনি হোটেল রুম থেকে বেরিয়েছেন। ঢাকায় ফেরার পর আইসোলেশনে ছিলেন জেমি। স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়েছিল। জেমি চেয়েছিলেন কুমিল্লায় গিয়ে মোহামেডান-আবাহনী ম্যাচটা দেখবেন। তার জন্য গাড়িও প্রস্তুত ছিল বাফুফে ভবনে। কিন্তু গতকাল সকালের ভাগেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।
কুমিল্লায় না গিয়ে বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা দেখার কথা জানিয়েছেন জেমি। সকালে বলছিলেন, তিনি খুব ভালো আছেন। এখন মুক্ত হওয়ায় আরো বেশি ভালো লাগছে তার।
