গতকাল বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরে আসা ১৫০ জন প্রবাসীকে সরকারি নির্দেশনা অনুসারে সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এসব প্রবাসী সরকারের নীতিমালা অনুসারে নিজেদের খরচেই বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন। লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের বিজি-২০২ ফ্লাইটে সকাল পৌনে ১০টায় তারা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, ১৫০ জন প্রবাসীকে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে স্বাস্থ?্য পরীক্ষা শেষে পাঁচটি বাসে করে শহরের পৃথক সাতটি হোটেলে নেওয়া হয়েছে।
