সিরাজগঞ্জে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৭:০৮

সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ট্রাকচাপায় মুন্নাফ সরকার (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি বেলকুচির চন্দনগাঁতী এলাকার বাসিন্ধা এবং মুকুন্দগাঁতী বাজারের মনোয়ারা প্রিন্টিং প্রেসের মালিক।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন, ‌‘মঙ্গলবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে মহাসড়ক পার হবার সময় মুন্নাফ সরকারকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।’

আরও পড়ুন: জিম্বাবুয়ের বিক্ষোভে পুলিশি বর্বরতা, নিহত ১২

ইত্তেফাক/কেকে