আমরা এখন একসঙ্গে অনেক বেশি সময় কাটাতে পারছি: ট্রুডো

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১০:৫০

‘আমরা এখন পারিবারিক ভাবে একসঙ্গে অনেক বেশি সময় কাটাতে পারছি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।’ ২৮ জানুয়ারি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার ফেসবুকে পুত্রের সঙ্গে একটি ছবি পোষ্ট করে এ কথা বলেন।

তিনি আরও জানান, এখন আমার অফিস বাড়িতেই। এমতাবস্থায় নতুন রুটিনের সাথে দৈনিক কর্মসূচি সামঞ্জস্য করেছি। যদিও বাড়িতে কাজকর্মের পরিবেশ কিছুটা বাঁধাগ্রস্ত হয়, তবু আমাদের আনন্দের ব্যাপার অফিসিয়াল কাজ, সভা, ক্লাস, হোম ওয়ার্ক বা নৈশভোজ যা-ই থাকুক না কেন; সোফি আর আমি আমাদের বাচ্চাদের সঙ্গে সর্বদা কথোপকথন, পড়াশোনা, খেলাধুলা এবং আরও অনেক কিছু শেয়ার করতে পারছি। যা, একটা বাড়তি মানসিক শান্তি এবং সুস্থতা। এই বিষয়টি আমরা গত বছরের তুলনায় আরও বেশি অগ্রাধিকার দিয়েছি।

আরও পড়ুন: বাইডেনের সিদ্ধান্তে ক্ষুব্ধ ট্রুডো 

করোনাকাল মানুষের জীবন-যাপন, সামাজিক কাজকর্ম সব পাল্টে দিয়েছে। সেই চিত্রই উঠে এসেছে ট্রুডোর বক্তব্যে। তিনি এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে একটি সুন্দর কানাডা গড়ার কথা উল্লেখ করেন।


ইত্তেফাক/এমআর