প্রধানমন্ত্রী ভয় পাচ্ছি কিনা বলার পর সাহস বেড়েছে: নার্স রুনু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৮:৫৭

করোনা ভ্যাকসিন নিয়ে আলোচনার মধ্যেই ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি উপস্থিতিতে বাংলাদেশে প্রথম টিকা নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

টিকা নেওয়ার পর শুক্রবার ইত্তেফাক অনলাইনের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমাকে বলেছিলেন ভয় পাচ্ছ কিনা তখন আমি আরও বেশি সাহস পেয়েছি। প্রধানমন্ত্রীর এ কথা শুনে মনে জোর পেয়েছি।’

আরও পড়ুন: রাজধানীর পাঁচ হাসপাতালে টিকা নিলেন ৫ শতাধিক

তিনি বলেন, ‘টিকা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত স্বাভাবিক আছি, আমার কোন অসুবিধা হয়নি। গতকাল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়েছি। আজ এক আত্মীয়র বিয়েতে আসলাম। আমি একেবারেই স্বাভাবিক রয়েছি। মহামারির মধ্যেই হাসপাতালে গিয়ে করোনা রোগীদের সেবা করেছি। তখন ভয় লাগেনি। আর এখন টিকা গ্রহণ তো আমার জন্য আশার আলো।’

আরও পড়ুন: প্রথম দিন টিকা নেওয়া ফ্রন্টলাইনাররা

সবাইর উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা টিকা গ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই- কোনো দ্বিধা না করে স্বাভাবিকভাবে টিকা গ্রহণ করতে পারবেন। আশা করি কোনো অসুবিধা কিংবা পার্শ্বপ্রতিক্রিয়া হবে না।’

 

ইত্তেফাক/ইউবি