অণুগল্প

করনাপুরাণ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৯:৩২

 

—হে বাও! করোনা বাধিয়েছিস শুনলেম!

—ঠিকই শুনেছিস রে বাও। ইবা কী অবে, মোকে বাচাক বাও।

—হে হে বাও, দূরে মর দূরে মর। ইগার সকলকে মারবি বে। মুখ ঢাক, আরে শালা দূরে থাক। তিন ফিট কমপক্ষে।

—রে বাও, মোকে কে খিলাবে, মোর ছানাপিলারা, পরিবার সব মরবে রে বাও।

—ইলিফ যাতে পাস, হে দেখমু। আর কী করবু, তোরে লিগে তো মরবেক সকলে। পরিবার, ছানাপিলে কী জ্বরে পড়িচ্ছে?

—ভাব ভাব আছু রে বাও।

—ইস সি রে বাও, দূরে মর, দূরে মর। ইগার সকলকে লিয়ে মরবে হারামি। খবরদার কচ্ছি, ঘরথে বের হবিনে, হবিনে। আর মুখ ঢাক কচ্ছি, শালা হাইডাও তুলবিনে ঢাকনি না দিয়ে বে।

...

...

...

—হে বাও!

...

—হে বাও!

—বাও নাই আসিলু। করোনা মারিবার আগে খিদেতে মরিবু বে। মোর খিদে জব্বর। ছানাপিলারা চেঁচায় খিদেতে। পরিবারেরও কাশি মারবার দম লাই।

...

...

—মুই কামে যাচ্চিলু। মুখ ঢাকি যাও হে। তিন ফিট দূরে থাকিমু রে বাও। হে বাও! কামাইয়ের ট্যাকা আর চাল-ডাল কিনতে ছাড়া না ছুইও রে বাও! হে বাও!

 

 

অলংকরণ :অবিনাশ আচার্য