সিঙ্গাপুরের ফার্স্ট জেন্টেলম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ আল হাবশি ভাসানচরের রোহিঙ্গাদের জন্য উপহার পাঠিয়েছেন। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে এ বিষয়ে অবহিত করেন তিনি।
সিলেট মহানগরীর দরগা গেইট এলাকায় হোটেল স্টার প্যাসিফিকে ‘উন্নয়ন অগ্রযাত্রা’ শিরোনামে সিলেটের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
আরও পড়ুন: ৪ জাহাজে ভাসানচরের পথে প্রায় ১৮০০ রোহিঙ্গা
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার পর সিঙ্গাপুর তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে। ভাসানচরে আরও ৩ হাজার রোহিঙ্গা গিয়েছে। ১ লাখ সেখানে নেওয়া হবে। রোহিঙ্গাদের মঙ্গলের জন্য তাদের ভাসানচরে নেওয়া হবে।
তিনি আরও বলেন, সিলেটের সকল নদীর পাড় অন্যান্য দেশের মতো দৃষ্টিনন্দন হবে। এ বিষয়ে সিলেটের শহরবাসী সাহায্য করছে। এজন্য শহরবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রিংরোড হলে এ শহরের যানজট কমে যাবে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। ছবি: ইত্তেফাক
ড. মোমেন জানান, সিলেটে দৃষ্টিনন্দন স্বাধীনতা টাওয়ার নির্মাণ করা হবে। শেখ হাসিনার সরকার আছে বলে সারাদেশে অভাবনীয় সাফল্য হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ কারও সঙ্গে দ্বন্দ্বে জড়ায়নি: প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সকল সামাজিক নির্দেশকে উন্নমনসহ দেশের দারিদ্র্য কমেছে। উন্নয়নের মহাসড়কের জন্য ধন্যবাদ দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বক্তৃতা করেন।
ইত্তেফাক/জেডএইচ
