কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে গতকাল আন্তর্জাতিক মানের প্রথম আল্ট্রা ট্রেইল ম্যারাথনে নারী-পুরুষসহ ১৭ দেশের ৩০ জন রানারসহ বাংলাদেশের ৫৭০ জন রানার অংশগ্রহণ করেন।
৫০ কিলোমিটার আল্ট্রা ট্রেইল ম্যারাথনে পুরুষদের মধ্যে প্রথম হন মাহফুজ শাওন এবং নারীদের মধ্যে প্রথম হন আমেরিকার রানার রনি এন্ডারসন। ২১ কিলোমিটার ম্যারাথনে পুরুষদের মধ্যে প্রথম হন আল আমীন ও নারীদের মধ্যে প্রথম হন নাসরিন বেগম। ১০ কিলোমিটার আল্ট্রা ট্রেইল ম্যারাথনে পুরুষদের মধ্যে প্রথম হন সাবেহীন মারজান ও নারীদের মধ্যে প্রথম হয়েছেন শিউলী শবনম।
আন্তর্জাতিক মান বজায় রেখে শুক্রবার ভোর পাঁচ ঘটিকা থেকে এই ইভেন্ট শুরু হয়। ১০ কিলোমিটার দূরত্বের ট্রেইল ম্যারাথনে অংশ নেন ১৭০ জন। তাছাড়া ২১ দশমিক ১ কিলোমিটার দূরত্বে ২৪০ জন রানার ও ৫০ কিলোমিটার ম্যারাথনে ১৬০ জন রানার অংশগ্রহণ করেন।
