সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃহস্পতিবার রাতে এক অটোচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোবারক হোসেন (৪৩)। তিনি খুলনার খালিশপুর থানার আলমনগর গ্রামের মৃত নিছার মিয়ার ছেলে। সৈয়দপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। সৈয়দপুর রেলওয়ে থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় রেলওয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
