কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান পৌরসভার পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৬টি পরিবারের মধ্যে ৩ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় অগ্নিকাণ্ডে নিহত মিলন ও মুন্নি বেগম দম্পতির একমাত্র মেয়ে মৌমিতার লেখাপড়ার ব্যয়ভার বহন করার ঘোষণাও দেন মেয়র মজিবুর রহমান। উল্লেখ্য, ১১ জানুয়ারি ভোরে কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালামালসহ তিনটি বাড়ির ৬১টি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে দগ্ধ হয়ে মিলন হোসেন, তার স্ত্রী মুন্নি বেগম, আব্দুল আউয়াল ও ফরহাদ হোসেন ঘটনাস্থলেই মারা যান।
