ইত্তেফাক রিপোর্ট
সাভারে পাঁচ শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৪। গতকাল শুক্রবার সকালে সাভারের শাহীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম জসিম উদ্দিন জয়। র্যাব জানায়, সাভারের শাহীবাগ এলাকায় মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন জয় ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করে তার দেহ তল্লাশি করে ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।
