হংকংয়ের বাসিন্দাদের বিশেষ ভিসা যুক্তরাজ্যের, স্বীকৃতি দেবে না চীন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১১:০১

হংকংয়ের নাগরিকদের জন্য কাল রবিবার থেকে বিশেষ ভিসা দিচ্ছে যুক্তরাজ্য। এই ভিসায় প্রায় তিন লাখ নাগরিক হংকং ছেড়ে যুক্তরাজ্য যাবে বলে ধারণা করা হচ্ছে। 

হংকংয়ের ব্রিটিশ জাতীয় (বিদেশি) পাসপোর্টধারীরা এবং তাদের ঘনিষ্ঠজনরা স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: মদের বদলে অ্যান্টিফ্রিজ পান, ১১ মার্কিন সেনা হাসপাতালে

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন, তারা ভ্রমণের নথি হিসাবে বিএনও পাসপোর্টকে আর স্বীকৃতি দেবে না এবং এটি পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে না। এরপর তাদের আরও পদক্ষেপ নেওয়ার এখতিয়ারও আছে বলে চীন জানিয়েছে। -বিবিসি

ইত্তেফাক/এসআর